Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব

কমলগঞ্জে স্কুল ব্যাগে ৬৭ পিচ আগর : দুই ব্যবসায়ী আটক

রিপোটার : / ৮৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

আগরের পিচ কিনে নিয়ে স্কুল ব্যাগে করে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের ভেড়াছড়া এলাকার পীরের বাজার নামক স্থানে বড়লেখার দুই ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আটক দুই ব্যক্তি হলেন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বটতল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে আব্দুর রহিম (২৪) ও একই গ্রামের আব্দুর কাদেরের ছেলে জাবদে আহমেদ (১৮)। এ সময় স্কুল ব্যাগ থেকে ৬৭ পিছ আগরের টুকরো উদ্ধার করা হয়। যারা মুল্য ২০ হাজার টাকা বলে জানা যায়। তাদেরকে সোমবার বিকাল ৫ টায় ভেড়াছড়া এলাকা থেকে আটক করা হয়।

এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলা থেকে আসা আগর ব্যবসায়ী আব্দুর রহিম ও জাবেদ আহমেদ বেড়াছড়া গ্রামের আছদ্দর মিয়া, শমশের মিয়া ও হোসেন আলীর কাছ থেকে ৬৭ পিচ আগর কাঠ ক্রয় করে একটি স্কুল ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন। স্কুল ব্যাগ দেখে গ্রামবাসীদের সন্দেহ কমলগঞ্জ থানা পুলিশের এ এসআই সুশেন দাস ওই এলাকা দিয়ে যাবার পথে গ্রামবাসী তাকে জানালে ওই দুই ব্যবসায়ীকে আটক করে মৌলভীবাজার বন্যপ্রানী ও প্রকৃতি বিভাগ খবর দেন। মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন ঘটনাস্থলে এসে আটক দুই ব্যক্তিকে আগরের টুকরোসহ শ্রীমঙ্গল রেঞ্জে নিয়ে যান।

লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যবসায়ী বড়লেখার। তাদের ব্যাগ থেকে ৬৭ পিচ আগরের টুকরা উদ্ধার করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!