Logo

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অরণ্য এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘণ্টা পর তা পুনরায় স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়। এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ ৯টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যান। অন্যদিকে, বাকি ৭টি বগী মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় দাঁড়িয়ে থাকে। এ ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এর ফলে দীর্ঘ চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলস্টেশনের মাস্টার প্রদীপ কুমার বলেন, চার ঘণ্টা বন্ধ থাকার পর উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!