Logo

মোঃ তোফায়েল হোসেন এর কবিতা “নিস্তরঙ্গ হৃদয়ের ডাকঘরে”

মোঃ তোফায়েল হোসেন / ৬১৫৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিস্তরঙ্গ হৃদয়ের ডাকঘরে
মোঃ তোফায়েল হোসেন


ভেবেছি এবার নেব বিপন্ন অবসর- ভুলে নয়নমনোহর এ চরাচর
পরাজিত জীবন নিয়ে মরুদ্যানের মরীচিকায় ফেলব দীর্ঘশ্বাস
বিশ্বাসের ধূলিধূসরিত বৃত্তে খুঁজে যাব তোমার খেয়ালী পদচিহ্ন।

তোমার প্রতিবিম্বের কাছে পঙক্তিগুলোকে করে দেব পঙ্গু
সংগোপন সংগ্রামে সংক্ষোব্ধ শিহরণ জাগাবো একাগ্র ঘোমটায়
আসক্তিময় ঘ্রাণে সঞ্চারিত করে দেব অনিশ্চয়তার সমীকরণ।

আকাঙ্ক্ষার বিপরীত সমীক্ষায় দেখাব নিষেধাজ্ঞার বৃদ্ধাঙ্গুল
বাধার দেয়াল ডিঙ্গিয়ে খাদের কিনারায় দেখব অন্ত্যেষ্টিক্রিয়া
চুমু খেতে গিয়ে কামড়ে দিব হৃদয় নিংড়ানো তুমিময় দৃশ্যে!

গভীর নির্জন পথ পাড়ি দিলে হয়তো পাবো অন্য এক পৃথিবী
মুহূর্তদের মুহূর্তের কাছে ঋণী করে গড়ব জীবনের জলসাঘর
বনজ্যোৎস্নার সবুজ অন্ধকারে বিষের পাত্রে করবো অমৃত পান।

কাল তুমি আলেয়া ছিলে, আজ হলে আমার পাঁজরের পাগলী
হৃদয় অবাধ্য মেয়ে তুমি- কেন যে বেধেছ আগ্রাসী উৎফুল্লতায়
কেন যে পড়ে থাকা চাঁদ হয়ে ঘুমাচ্ছ উপস্নায়ুর ঝাউপাতায়!

আমি নগ্ন ছবির মগ্নতায় নবীনাকে ছুঁয়ে দিয়ে চলে যেতে চাই
দিকশূন্যপুরে অগ্নিবলাকার চোখের কুঞ্জপুকুরের গভীরতায়
সেখান থেকে পাঠাতে চাই প্রেম- নিস্তরঙ্গ হৃদয়ের ডাকঘরে!

(১৭ জুন ২০১৬ খ্রিস্টাব্দ)


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!