Logo

মজুরি না পেলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি চা শ্রমিকদের

কমলকন্ঠ ডেক্স / ২৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মজুরি আদায়ের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চুনারুঘাটের লালচাঁদ চা বাগানের মন্দিরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে লালচাঁদ, দেউন্দি, গিলানী ও নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন লাল সাঁওতাল।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মজুরি-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করছেন। বর্তমান মালিকপক্ষের প্রতি অনাস্থা জানিয়ে তারা বলেন, তাদের এক দফা, এক দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

শ্রমিক নেতারা জানান, আগামী ১ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন তারা। পরে নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, কার্তিক বাকতি, লক্ষ্মীকান্ত রায় ও দেউন্দি চা বাগানের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!