Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

কমলগঞ্জে চেক জালিয়াতির অভিযোগে এক এনজিও কর্মী আটক

রিপোটার : / ২৫৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের রবীন্দ্র কুমার সিংহকে (৫০) চেক ডিজনার মামলায় গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২১ আগষ্ট) রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত প্রতারক রবীন্দ্র কুমার সিংহ ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের ছেলে।তিনি এনজিও সংস্থা হীড বাংলাদেশের যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের যক্ষা নিয়ন্ত্রণ সহকারী হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।

জানা গেছে,কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মৃত হরি কৈরীর ছেলে বিকাশ কৈরীর নিকট ব্যবসা করার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেন প্রতারক রবীন্দ্র কুমার সিংহ। পরে দেনাদার রবীন্দ্র কুমার সিংহ পাওনাদারকে সময় মত টাকা দিতে না পেরে একটি চেক প্রদান করেন। পরে উক্ত চেকটি সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় প্রত্যাখাত হয়। এ ঘটনায় পাওনাদার বিকাশ কৈরী বাদী হয়ে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করলে পুলিশ এ মামলায় শুক্রবার রাতে রবীন্দ্র কুমার সিংহকে গ্রেপ্তার করে ।

কমলগঞ্জ থানার এস.আই অনিক বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন আজ শনিবার (২২আগষ্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!