Logo

ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ, ২৫ ঘন্টা পর চালকের মরদেহ উদ্ধার 

কমলকন্ঠ ডেক্ম / ৪৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

​মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (৪৫) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের নতুন ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে ফেরার সময় টমটমসহ ধলাই নদীতে পড়ে যান প্রীতম এরিক পিতু। ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীতে উদ্ধার অভিযান চালালেও তাঁর সন্ধান পায়নি। পরে আজ সোমবার দুপুরে নতুন ব্রিজসংলগ্ন এলাকায় নদীতে মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

​নিহত প্রীতম এরিক পিতু কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় এবং দুই সন্তানের জনক।

​কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন জানান, গতকাল টমটমসহ চালক নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল খোঁজাখুঁজি করে শুধু টমটমটি উদ্ধার করতে পেরেছিল। আজ দুপুরে ধলাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!