মোঃ তোফায়েল হোসেন
এখানে- এই প্লাটফর্মে আমি যে একজন আসিনি
আসিনি- প্রায় পাঁচশত প্রহরের একটি প্রহরেও!!
কেউ একজন ছাড়া- কারও কিছু হয়নি তাতে
সেজন ছাড়া- ভাঙ্গেনি করাও ঘুম রাতে- প্রভাতে।
এক অতিমানবী ছাড়া- জানতে চায়নি কেউ
কেন নিয়ে আসছি না কবিতায়- কষ্টের ঢেউ!
নাড়েনি কেউ ভাঙ্গা কড়া- শুধু একজন ছাড়া
প্রিয়জন তো সেইজন- যেজন দিয়েছে নাড়া।
নিয়েছে সেই মানবী আমার খোঁজ- রোজ
তার তরে এই আমারে- করে দিয়েছে অবুঝ।
তার ঠিকানায় ডেকেছে আমায়- দু’হাত বাড়িয়ে
আমি তাই নতশিরে- তার প্রেম নীড়ে
রবো আজীবন- এক পা’য়ে দাঁড়িয়ে।
ক্ষমা করো প্রিয়া- ছন্দের সেই ক্ষমাহীন দ্বন্ধ
ক্ষমা করো আমার সেই রাতের সেই মহাভুল;
আমি আজ ফিরেছি- তোমার কাছে এসেছি
ছুঁয়েছি তোমার ব্যথাময় সময়ের বৃষ্টিভেজা চুল।
তুলনাহীন তুমি- দিয়েছ তোমার উর্বর ভূমি
বিনামূল্যে- এই আমার জন্য চিরস্থায়ী লীজ;
তোমার চরণ চুমি- এ জীবন দিয়ে দেব আমি
চাও যদি তুমি- দেব আমি- নব প্রজন্মের বীজ।
এ মহাব্যস্ততার স্টেশনে- বলছি শুনো কানে কানে
কেউ নেই আর আমার
তুমি ছাড়া- হারাবার।
অভিনয় সম্পর্কে আছে যারা- প্রিয়জন নয় তারা।
যে তুমি আমার এই না-আসা দিনে দিয়েছ সাড়া;
সেই তোমার কাছে- আজ আমি আর থাকব না অধরা!
তুমি তো জানোই- কবিতাগুলো হয়ে আছে দিশেহারা
যদি পার- সবকিছু ছেড়ে আমার বুকে এসে দাও ধরা!!