Logo

কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

কমলকন্ঠ ডেক্স / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসুচির আওতায় শতাধিক গ্রাহকের মধ্যে বৃক্ষের চারা বিতরণ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার বিকেলে পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।


এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো: হারুনুর রশীদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সরকারি উদ্যোগে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সুরক্ষা হবে, অন্যদিকে এসব গাছ ভবিষ্যতে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের উদ্যোগকে তিনি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!