Logo

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

কমলকন্ঠ ডেক্স / ৬৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার কুশালপুর গ্রামে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

 সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আদিবাসী নেতা জিডিসন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গেশ দেবনাথ, নারায়ণ মল্লিক সাগর, সুনীল মালাকার, বিজিত পাল, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত, রনজিত অধিকারী, কমলা কান্ত সিংহ, শ্যামল কায়স্থ্য, অর্জুন দেব, স্বপন দেবনাথ, নিতাই পাল প্রমুখ।

সভায় এবছর কমলগঞ্জ উপজেলার ১৪৯ টি সার্বজনীন ও ৫টি ব্যক্তিগত পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা, শৃঙ্খলা এবং বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!