Logo

শ্রীমঙ্গলে চা শ্রমিক শিশুকে গলা কেটে হত্যা!

Reporter Name / ৮৬১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২০

শ্রীমঙ্গল প্রতিবেদক ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের বিলাসছড়া চা বাগানে শ্রমিকের ৫ বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাগানের চা শ্রমিক শিবলাল গড়ের ছেলে শিশুটির নাম রিমন গড়। মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টা থেকে বিকাল ৫টার মধ্যে কোনও এক সময় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারের লোকজন জানান, শিশুটি মঙ্গলবার দুপুরে ঘরের পাশেই খেলা করছিলো। কিছুক্ষণ পরে আর তাকে খোঁজে পাওয়া যায়নি। স্বজনেরা অনেক খোঁজার পরে তাকে চা বাগানের সেকশনের ভিতরে ছড়ার পাশে শিশুটির লাশ খেতে পান চা শ্রমিকরা। এঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে, পুলিশকে খবর পাঠানো হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও ওসি আব্দুছ ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো: সোহেল রানা জানান, শিশুটির ঘাতকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জের ধরে শিশুটিকে খুন করা হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহ একজনকে আটক করা হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!