Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব

গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

রিপোটার : / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন- সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন। শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

গোকুলানন্দ গীতিস্বামীর ১২৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার মাধবপুর মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির আয়োজনে এবং মণিপুরি ললিতকলা একাডেমির সহযোগিতায় দিন ব্যাপী বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ ও মণিপুরি নাট্য শিল্পীগোষ্ঠীর সভাপতি চন্দ্রেশ্বর সিংহ সপু।

অনুষ্ঠানের শুরুতে মণিপুরি সংস্কৃতি বিকাশে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় মণিপুরি সমাজের বিশিষ্ট সংকীর্তন গায়ক হরিনারায়ণ সিংহ এবং মণিপুরি সমাজের বিশিষ্ট মৃদঙ্গবাদক কনুং সিংহকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের অন্যতম পথিকৃৎ, সমাজ সংস্কারক ও জাগরণের অগ্রদূতত ছিলেন চারণকবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ। গীতিশ্বামী কেবল একজন কবি ছিলেন না; তিনি ছিলেন তাঁর সমাজের বিবেক ও কন্ঠস্বর।” পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির শিল্পীরা গান,রাস নৃত্য পরিবেশন করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!