Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

কমলগঞ্জে পোলট্রি খামার বন্ধের দাবীতে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর গণ অবস্থান কর্মসুচি পালন

রিপোটার : / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর তীরে সিপি বাংলাদেশ কোম্পানী লি: এর পোলট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধে দীর্ঘদিন যাবত ১২ টি গ্রামের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। দুর্গন্ধে টিকতে না পারায় পোলট্রি খামার বন্ধের দাবিতে ছাত্র জনতা গণ অবস্থান কর্মসূচী পালন করছেন। খামারের দুর্গন্ধ ও পরিবেশ দূষণে পোলট্রি খামার বন্ধের দাবিতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী গণ অবস্থান কর্মসূচী পালন করেছে। তবে কর্তৃপক্ষ দাবি করছে কিছুটা দুর্গন্ধ থাকলেও তা নিয়ন্ত্রণ করা হবে। বিক্ষুব্ধ ছাত্রজনতা ও স্থানীয় গ্রামবাসীর গণ অবস্থান কর্মমসুচীর সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে সিপি বাংলাদেশ লিমিটেড এর ব্রয়লার ফার্ম (পোল্ট্রি খামার) স্থাপন করা হয়। ধলাই নদীর তীরে ও ঘনবসতিপূর্ণ এলাকায় বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ৮ একর ভূমি নিয়ে বিশাল খামার স্থাপন করা হয়। স্থানীয় জনসাধারণের ঘোর আপত্তি উপেক্ষা করে এই খামার স্থাপন করা হয়েছে। এতে পরিবেশগত বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ না করায় দিবারাত্রি খামারের প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। খামারের আশপাশ প্রতাপী, চৈত্রঘাট, জগনশালা, কান্দিগাঁও, জগন্নাথপুর, বড়চেগ, দক্ষিণগ্রাম, ছয়কুট, লক্ষ্মীপুর, বিষ্ণুপুর, শ্রীঘড়, শ্রীনাথপুরসহ বিভিন্ন গ্রামের মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এই খামার স্থাপনের ফলে এলাকার শিশু, বয়স্ক ও নারীদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন ধরণের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এবং চরম স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিয়েছে।
গণ অবস্থান কর্মসুচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা ছাব্বির আহমেদ, আব্দুল আজিজ, ভূঁইয়া রাজন রেজা, স্থানীয় ইউপি সদস্য শামসুল হক, আনহার আহমেদ, কয়েছে আহমেদ, গিয়াস আহমেদ, আতাউর রহমান, আলী খান প্রমুখ।
এ সময় বক্তারা জানান, শুরু থেকে এলাকার লোকজন আপত্তি জানালেও তা আমলে নেয়া হয়নি। উপরন্ত প্রতিবাদকারীদের বিভিন্ন মামলা, হামলা দিয়ে হয়রানিও নির্যাতন করা হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এখন বাধ্য হয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে ২ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছেন। এ বিষয়ে তারা অবিলম্বে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে হুশিয়ারি করেন।
অভিযোগ বিষয়ে সিপি বাংলাদেশ লিমিটেড এর স্থানীয় ম্যানেজার ড. কবির হোসাইন বলেন, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে শুনানি রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, পরিবেশ অধিদপ্তরসহ দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টি শুনানি করে সমাধা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!