Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ খেলার উপযোগী করলেন ইউএনও জয়নাল আবেদীন

রিপোটার : / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। তিনি এই উপজেলায় যোগদানের পর থেকেই ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। দীর্ঘদিন ধরে খেলার অনুপযোগী হয়ে পড়েছে কমলগঞ্জ উপজেলার একমাত্র স্বয়ং সম্পূর্ণ খেলার মাঠ। বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ফুটবল খেলার জন্য উপজেলার কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ হিসেবে নির্মাণ করা হয়েছে। যা উপজেলার ক্রীড়াঙ্গনে বেশ চমক সৃষ্টি করেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কাজ করছেন ১০জন শ্রমিক। তাদের পাশে দাড়িয়ে আছেন পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। সবাইকে কাজের দিক নিদের্শনা দিচ্ছেন তিনি। সৈয়দ জামাল হোসেন জানান, কমলগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে মাঠটি খেলার উপযোগী করা হচ্ছে। এখন মোটামুটি খেলার উপযোগী করা হয়েছে। বাকিটা কিছু দিনের মধ্যে শেষ হবে।
জানা যায়, মাঠ সংস্কার করার জন্য দীর্ঘদিন থেকে খেলার মাঠটি পরিত্যক্ত অবস্থায় ছিল। কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাঠে মাটি ও বালি দিয়ে ভরাট করা হয়। কিন্তু খেলার জন্য উপযোগী ছিল না। সম্প্রতি মাঠ সংস্কার ও খেলার উপযোগী করার সিদ্ধান্ত নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন।
আরও জানা যায়, ইউএনও জয়নাল আবেদীন এ উপজেলায় ক্রীড়ার উন্নয়নে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। তার এই কর্মকান্ডে বিভিন্ন মহলে বেশ প্রশংসা কুঁড়িয়েছে। যার খবর দেশের সুনামধন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় জায়গা করে নিয়েছে। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জেলা পর্যায়ে ২০২৩-২০২৪ সালে
শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন।
স্থানীয় ক্রীড়া প্রেমীরা জানান, সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুতপূূর্ণ ভূমিকা পালন করে থাকে। খেলাধুলার উপকারিতা অসীম। তাই প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে ক্রীড়া চর্চা। একেক দেশে একেকটি খেলার জনপ্রিয়তা রয়েছে। যার মধ্যে কিছু খেলার জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে ফুটবল। বর্তমানে এ উপজেলায় একটি খেলার মাঠ সংস্কার করে খেলার সুযোগ সৃস্টি করে দিয়েছেন ইউএনও। এতে করে নিয়মিত শারীরিক চর্চা’র মাধ্যমে যুব সমাজকে মাদকের প্রভাব মুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে বলে জানান স্থানীয় ক্রীড়া প্রেমীরা। উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন জানান, ‘মাদকের প্রভাব থেকে তরুণ ও যুব সমাজকে দুরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই ফুটবল খেলা। অন্যান্য খেলার মত নিয়মিত ফুটবল খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে। তিনি বলেন, দীর্ঘদিন থেকে মাঠটি সংস্কার হলেও খেলার উপযোগী ছিল না। ইউএনও জয়নাল আবেদীন নিজে এই উদ্যোগ নিয়ে আমার মাধ্যমে মাঠটি খেলার উপযোগী করে দিয়েছেন। বাকি কিছু অংশ এখনও ঠিক করা হয়নি। আশা করছি দ্রুত সময়ে শেষ করবো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, কমলগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল মাঠটি সংস্কার করা হয়েছে। তিনি বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে সংস্কার করা মাঠটি খেলার উপযোগী করা হয়েছে। কিছু দিনের মধ্যে পুরো মাঠটি ঠিক হয়ে যাবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!