Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

রিপোটার : / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মালিক মিয়া ।। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাটে ধলাই নদীর তীরে সিপি বাংলাদেশ কোম্পানী লি: এর পোলট্রি খামারের বর্জ্যরে দুর্গন্ধে দীর্ঘদিন যাবত এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। দুর্গন্ধে টিকতে না পারায় অনেক পরিবারের শিশু ও মহিলাদের অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছেন। যাঁরা বাধ্য হয়ে থাকছেন তাঁরা নাকে কাপড় বা রুমাল চেপে চলাচল করছেন। খামারের দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। তবে কর্তৃপক্ষ দাবি করছে কিছুটা দুর্গন্ধ থাকলেও তা নিয়ন্ত্রণ করা হবে।
বিক্ষুব্ধ ছাত্রজনতা ও স্থানীয় গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।


স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে সিপি বাংলাদেশ লিমিটেড এর ব্রয়লার ফার্ম (পোল্ট্রি খামার) স্থাপন করা হয়। ধলাই নদীর তীরে ও ঘনবসতিপূর্ণ এলাকায় বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ৮ একর ভূমি নিয়ে বিশাল খামার স্থাপন করা হয়। স্থানীয় জনসাধারণের ঘোর আপত্তি উপেক্ষা করে এই খামার স্থাপন করা হয়েছে। এতে পরিবেশগত বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ না করায় দিবারাত্রি খামারের প্রচ- দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। খামারের আশপাশ প্রতাপী, চৈত্রঘাট, জগনশালা, কান্দিগাঁও, জগন্নাথপুর, বড়চেগ, দক্ষিণগ্রাম, ছয়কুট, লক্ষ্মীপুর, বিষ্ণুপুর, শ্রীঘর, শ্রীনাথপুরসহ বিভিন্ন গ্রামের মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এই খামার স্থাপনের ফলে এলাকার শিশু, বয়স্ক ও নারীদের মধ্যে শ^াসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন ধরণের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এবং চরম স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিয়েছে।
বড়চেগ গ্রামের বাসিন্দা হারুনুর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা তানজির শিশিরসহ স্থানীয়রা জানান, শুরু থেকে এলাকার লোকজন আপত্তি জানালেও তা আমলে নেয়া হয়নি। উপরন্ত প্রতিবাদকারীদের বিভিন্ন মামলা, হামলা দিয়ে হয়রানিও নির্যাতন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এখন বাধ্য হয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা তানজির শিশির, আব্দুল কাদের, সায়েল ইসলাম, ফাইম আহমদ, মিসবাহ আহমদ, নিজাম আহমদ, কমলগঞ্জ সংগ্রাম দলের সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী ও ইউপি সদস্য সামসুল আলম, স্থানীয় যুবনেতা আবু হানিফ, হারুনুর রশীদ প্রমুখ।
অভিযোগ বিষয়ে সিপি বাংলাদেশ লিমিটেড এর স্থানীয় ম্যানেজার ড. কবির হোসাইন বলেন, আমাদের এই খামারের মাধ্যমে পরিবেশের কোন ক্ষতি হচ্ছে না। আজ বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তারা সরেজমিনে ঘুরে গেছেন। এখানে প্রতি মাসে ৩ লক্ষাধিক মোরগ উৎপাদন হয়। চর্তুপাশে নেট দেয়া আছে। তাছাড়া আজকের পর থেকে আরো নেটের বেড়া দিয়ে দুর্গন্ধ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরসহ দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!