Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

রিপোটার : / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মলগঞ্জে “কাব স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে ৪ দিনব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার  আয়োজনে বুধবার (১ নভেম্বর)  বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা স্কাউটসের সভাপতি, ক্যাম্প চীফ ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মো: মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আছলম ইকবাল মিলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  বিলকিস বেগম, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মোঃ ফয়জুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও স্কাউটস্ পতাকা উত্তোলন করা হয়। এতে ২০টি ইউনিটের ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!