Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ‘আনন্দ সরোবর’ এর শুভ উদ্বোধন

রিপোটার : / ৩৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি অফিস সংলগ্ন  ‘আনন্দ সরোবর’ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে আজ মঙ্গলবার (৭জুন) সকাল ১১টায় । উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে  সদ্য তৈরীকৃত এ সরোবর টি এর উদ্বোধন করেন মৌলভীবাজর জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
পরে তিনি কমলগঞ্জের সদর ইউনিয়নের পাহাড়ী এলাকা রাজটিলা ও বাঘমারা গ্রাম পরিদর্শন করেন এবং সেখানকার পাহাড়ের উচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত মানুষদের টিলা ধ্বসে দূর্ঘটনারোধে  সচেতনতামূলক  পরামর্শ প্রদান করেন । এসয় তিনি এলাকার ভূমিহীনদের জন্য সরকারী জায়গায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও জেলা প্রশাসক উত্তর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের সঠিকভাবে পাঠদানের উপদেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান, সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইবুংহাল শ্যামল,  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!