Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

মৌলভীবাজারে শেষ হলো মাস ব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলা

রিপোটার : / ২৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দীন হাইস্কুল এন্ড কলেজ মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত দীর্ঘ এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ সমাপ্তি হয়েছে।

বুধবার (১২ জানুয়ারী) রাত ১১ টায় মাস ব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি উপলক্ষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলায় প্রবেশ টিকিটের উপর র‌্যাফেল ড্র করে তিনটি মোটরসাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ মোট ৫১ টি পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের।

এবারের মেলায় স্টলগুলোতে বিভিন্ন ব্রান্ডের তৈরি পোষাক, কসমেটিকস, জুয়েলারি, হোম মেইড ফুড, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্রসহ বিভিন্ন পণ্যের সমাহার দেখা যায়। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের সাথে কথা বলে জানা যায় সারা মাসই পুনাক মেলা জমজমাট ছিল তাই বেচাকেনাও হয়েছে ভালো। সুন্দরভাবে মেলা শেষ হওয়ায় তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য গত ৩ ডিসেম্বর ২০২১, মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী জনাব সামিনা সুলতানা পুনাক মেলার উদ্বোধন করেছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!