Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী

রিপোটার : / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রাজু দত্ত,

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাচাইর সময় মৌলভীবাজারের ৪টি আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে  যাচাই বাচাই কালে ৪টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেলের কার্যালয়ে উক্ত যাচাই বাচাই অনুষ্ঠিত হয়। এ সময় ৪টি আসনের মোট ৩১ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় ও যথা নিয়মে ফরম পূরণ না করা, হলফ নামার কাগজপত্র ত্রুটি থাকায় ৪টি আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার ৪টি আসন থেকে পৃথক ভাবে মনোনয়পত্র ৩১ জন প্রার্থী জমা দেন।

মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজরা ৮ জন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) : এই আসনে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। এ আসনে কোন প্রার্থী বাতিল হননি। বৈধ প্রার্থীরা হলেন-নাসির উদ্দিন আহমেদ, (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস), বেলাল আহমদ (স্বতন্ত্র),সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস),আহমদ রিয়াজ (জাতীয় পার্টি), মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) : এই আসনে যাচাই বাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-মোঃ শওকতুল ইসলাম শকু (বিএনপি), মোঃ সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ ফজলুল খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মোঃ আব্দুল মালিক (জাতীয় পার্টি),আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর),নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র)।

ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয় এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র) প্রার্থী। এ আসনে মোট ভোটার  ৩ লাখ ৩০ হাজার ২০ জন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) : এই আসনে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস)।

ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন রেজিনা নাসের (স্বতন্ত্র), মো: ইলিয়াছ হোসেন (ইসলামী ফন্ট বাংলাদেশ)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : এই আসনে যাচাই বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-মোঃ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ মহসিন মিয়া (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মো: আবুল হোসেন (বাসদ), প্রীতম দাস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র ও বিএনপির অপর প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!