Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ভোট পুন:গণনার দাবীতে উত্তাল চা বাগান

রিপোটার : / ৩৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। শ্রীমঙ্গলে ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগে চা শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিক্ষোভে চা জনগোষ্ঠীর কয়েক’শ নারী পুরুষ অংশ নেন। তারা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ভোট গণনায় কারচুপি করে পছন্দের প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে।

রোববার (৯ জানুয়ারী) দুপুরের উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত  শিশেলবাড়ি চা বাগান স্কুল মাঠে পরাজিত ৩ ওয়ার্ড সদস্য প্রার্থী ও তাদের কয়েক শ’ কর্মী সমর্থক চা শ্রমিকরা বিক্ষোভে যোগ দেয়।

বিক্ষোভকালে তালা প্রতিকের প্রার্থী বিকাশ চন্দ্র বুনার্জি, বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রমোদ গোয়ালা, টিউবওয়েল প্রতিকের প্রার্থী শামিম আহমেদ, বাকলিস বুনার্জি, কৃষ্ণা দাস, শিতাশ্রী শীল বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, সকাল-বিকাল কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হলেও ৪ টার পর ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার ও আইনশৃংখলা বাহিনীর লোকজন শৃংখলার কথা বলে পুটিয়া ছড়া কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেন। সন্ধ্যা ৭টার দিকে এজেন্টদের কিছু না জানিয়ে এসময় কেন্দ্রের দেয়ালে ফুটবল প্রতিকে শিপন বিশ^াসকে বিজয়ী ঘোষনা করে ফলাফল টাঙ্গিয়ে দেয়া হয়। তারা ফলাফল সীটে কোন এজেন্টের স্বাক্ষর না নিয়ে ব্যালট বাক্স গাড়িতে তুলে শ্রীমঙ্গলে নিয়ে যায়। তারা অভিযোগ করেন, প্রিজাইডিং কর্মকর্তার যোগসাজসে ভোট কারচুপি করে প্রতিদ্ধন্দ্বী

প্রার্থীকে বিজয়ী করেছে। বিপুল সংখ্যাক ভোট বাতিল দেখানো হয়। এসময় তারা এই ওয়ার্ডের পুন:ভোট গণনার দাবী জানান।

শ্রীতাশি শীল নামে এক চা শ্রমিক প্রশ্ন করেন, আমরা ভোট দিলাম- তা কোথায় গেল? সারাদিন তো শান্তিপূর্ণ ভোট হল, ভোট গণনার সময় এজেন্টদের বের করে দেয়া হলো কেন?

শান্তি গোয়ালা নামে আরেক চা শ্রমিক বলেন, আমরা গরীর চা শ্রমিক। আমাদের তো বিচার শালিস করার ক্ষমতা নাই। আমরা চাই সরকার আমাদের ভোট আমাদের ঠিকঠাক বুঝে দিক।

এসময় নির্বাচন বাতিল চেয়ে কয়েক শ’ শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সামান্য ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থীরা ফল মেনে নিতে পারেন না- তারাই পুন:ভোট গণনার দাবী করে থাকেন। তিনি বলেন, ট্রাইবুন্যালের দারস্থ হওয়া ছাড়া ভোট পুন:গণনার কোন সুযোগ নেই।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!