Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

রিপোটার : / ৭৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

অপরাধ প্রতিবেদক :: কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুুলছাত্রীর মৃত্যুু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা বেগম (১৪) ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সেহরী খেয়ে মা-বাবা ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে রান্নাঘরে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে যায়। এ সময় একটি ভাঙ্গা সুইচ বোর্ডে হাত দিয়ে সে বিদ্যুাতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া দ্রæত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রæত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!