Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোটার : / ৭৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার ২০ ডিসেম্বর বেলা ১টায় স্বাস্থ্যবিধি মেনে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক-গবেষক ড. শোয়াইব জিবরান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. সুলতানা জেসমিন, আম্বিয়া কেজি স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সভাপতি মো. মুজিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো. সালাহ উদ্দীন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা।

অনুষ্ঠানের শুরুতে ফুল ও উত্তরীয় পরিয়ে স্কুলের শিক্ষকবৃন্দ অতিথিদের বরণ করেন। কমলগঞ্জ উপজেলা সদরে আম্বিয়া স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের যাত্রা ও ফলাফল উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা। সবশেষে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!