Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্রসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

রিপোটার : / ৮০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলবাড়ী চা বাগানের ১০০ চা শ্রমিক ও বিকাল ৩টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নুরজাহান চা বাগানের ১০০ চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
ব্রেকিং দ্যা সাইলেন্স, শ্রীমঙ্গল এর প্রকল্প সমন্বয়কারী চাঁদনী রায়ের সভাপতিত্বে ও আলোয় আলোয় প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাইফুর রহমান সায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, নুরজাহান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালী প্রমুখ। বিতরণকৃত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১টি ঢাকনাযুক্ত বালতি, ২টি এন্টিসেপটিক সাবান ও ৪ টি করে মাস্ক ছিল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!