Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

বড়লেখায় তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন

রিপোটার : / ৯৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অফিস সহকারী মাসুদুর রহমান তাজকে সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ভজন লাল দাসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।   

এ উপলক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি মাসুদুর রহমান তাজ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রভাষক এমএ হাসান, মৌলভীবাজার জেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক আবু লেইছ মো.সালেহ ও সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাস প্রমুখ। 

সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে-অফিস সহকারীর পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা, বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীতকরণ, প্রশিক্ষণের ব্যবস্থা করা, ম্যানেজিং কমিটিতে অর্ন্তভূক্ত করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা, পদোন্নতি ব্যবস্থা করা, কর্মঘণ্টা নির্ধারণ করা, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় তৃতীয় শ্রেণির কর্মচারীর পদসংখ্যা নির্ধারণ করা, ভাতা প্রদান ও পেনশনের ব্যবস্থা করা। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!