Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ফেসবুক পরিচালনায় আসছে নতুন নীতিমালা

রিপোটার : / ৮৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক ।।

চলতি বছরের অক্টোবর থেকে নীতিমালায় কিছু পরিবর্তন আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নতুন নীতিমালার আওতায় আইনি জটিলতা কিংবা পরিচালনায় সমস্যা তৈরি করতে পারে এমন কনটেন্ট সরিয়ে দেবে কিংবা তাতে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হবে।

ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এ বিষয়ে এখন থেকেই নোটিফিকেশন পাচ্ছেন। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এর আওতায় ব্যবহারকারীদের কনটেন্ট, সেবা কিংবা তথ্য সরিয়ে নেওয়া হতে পারে কিংবা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হতে পারে যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে এর ফলে আইনি কিংবা পরিচালনাগত ঝামেলা এড়ানোর জন্য তা আবশ্যক।

মূলত বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদকারীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিষয়ে ব্যবস্থা না নেয়ায় নানামুখী চাপে ছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তথ্যসূত্র :: ইন্টারনেট।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!