Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

শমশেরনগরে বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগ

রিপোটার : / ৬৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগরে একটি বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” নামে একটি সংগঠন গঠন করা হয়। বৃহস্পতিবার ১৩ আগস্ট রাত ৮টায় স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকে আহ্বায়ক করে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।

শামছুল হকের সঞ্চালনায় সভায় স্থানীয় নানা পেশার মানুষের উপস্থিতিতে সবাই ঐক্যমতে পৌছেন প্রয়োজনের তাগিদে বেসরকারীভাবে হলেও প্রাথমিকভাবে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করতে হবে। সভা চলাকালে যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় সারোয়ার জামানের স্ত্রী আলেয়া বেগম হাসপাতালের জন্য ১৩৫ শত জমি দান করার আশ্বাস প্রদান করেন। একই সাথে যুক্তরাজ্য প্রবাসী অনেকেই প্রাথমিকভাবে  হাসপাতাল বাস্তবায়ন কমিটির তহবিলে নগদ অর্থ প্রদানেরও আশ্বাস প্রদান করেন। এভাবে স্থানীয় ও বিভিন্ন দেশে বসবাসরত শমশেরনগরের সন্তানরা হাসপাতাল স্থাপণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। অবশেষে সভায় সর্ব সম্মতিক্রমে এলাকার গর্ব  কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীকে  আহ্বায়ক করে ও ১১জনকে যুগ্ম আহ্বায়ক করে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী বলেন, শমশেরনগর একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে সব ধরণের সুযোগ সুবিধা থাকলেও অভাব রয়েছে একটি হাসপাতালের। প্রবাসী শমশেরনগরী ও স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মেনে হাসপাতাল স্থাপন করা হবে। তিনি আরও বলেন, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী জমিদাতাসহ কয়েকজনের তাগিদে ও বিভিন্ন দেশে অবস্থানরত শমশেরনগরের সন্তানদের সহযোগিতা হাসপাতাল স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আশাবাদী আগামী দেড় বছরের মধ্যেই  শমশেরনগর হাসপাতাল ভবন নির্মাণ সম্পন্ন করা যাবে। এ জন্য শমশেরনগরের সন্তান যারা বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের সাথে মতবিনিময় করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!