Logo

সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন ড. হাজী শাহ্ আলম

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও মবিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন  সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ড. হাজী শাহ্ আলম।শনিবার (২২ আগস্ট) রাত ১০টায় শমশেরনগরের আলীবাবা রেস্টুরেন্টের কনভেনশন হলে  অনুষ্ঠিত এ সভায় ড. হাজী শাহ্ আলম তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা, ক্রীড়াঙ্গনে সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।সভায় উপস্থিত সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা ড. হাজী শাহ্ আলমের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন ক্রীড়া আয়োজন ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগের কথা তাঁরা তুলে ধরেন।বক্তারা বলেন, ইউরোপে বসবাস করেও ড. হাজী শাহ্ আলম নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন। বিভিন্ন চা-বাগান, মসজিদ, মন্দির, মাজারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে তাঁর সহযোগিতার বিষয়টিও তাঁরা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আগামী কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। এ সময় ড. হাজী শাহ্ আলম বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ, তরুণদের নিয়ে সামাজিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু,  বাংলাদেশ  সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের  সভাপতি নুরুল মোহাইন মিল্টন,নিরাপদ সড়ক চাই, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম সহবিভিন্ন সামাজিক ও ক্রীড়া  সংগঠনের নেতৃবৃন্দ। । ড. হাজী শাহ্ আলম ‘ইসলামিক নলেজ শমশেরনগর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!