Logo

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ

Reporter Name / ৩৩৪ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত মৌলভীবাজারের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।

মৌলভীবাজারের একটি মিলনায়তনে আজ ৩০ শে ডিসেম্বর শনিবার, দুপুর ১২.০০ ঘটিকায় বৃত্তির ফলাফল আনুষ্টানিকভাবে ঘোষণা করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার চেয়ারম্যান আব্দুস সামাদ।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সর্বমোট ৫ হাজার ৭ শত ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বমোট ২০০ জন বৃত্তি প্রদানের জন্য মনোনীত হয়েছেন। তন্মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৬৬ জন, সাধারণ ক্যাটাগরিতে ৬৭ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ৬৭ জন বৃত্তি পাচ্ছেন।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা নিম্নে দেওয়া হলোঃ


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!