Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

কমলগঞ্জে ২টি কচ্ছপ উদ্ধার, পরে অবমুক্ত

রিপোটার : / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

কমলগঞ্জ থেকে ২টি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে বনবিভাগ। বুধবার ২ মার্চ)সন্ধায় কচ্ছপগুলোকে উপজেলার স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়। এর আগে উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে কিছু চা শ্রমিক প্রতিদিনের মতো জলাশয় থেকে কেচু শিকার করতে যায়। তখন তাদের কাছে এই ছোট দুইটি কেচু ধরা পরে। তখন তারা তাদের বাড়িতে নিয়ে আসে। পরিবারের অন্য সদস্যদের রান্না করে দেওয়ার জন্যও বলে। কিন্তু পাশের বাড়ির একজন শ্রমিকের মাধ্যমে খবর পান বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজি (চয়ন) ও সহকারী গবেষক চঞ্চল গোয়ালা। তখন তারা কৌশলে সেই বাড়িতে গিয়ে অক্ষত অবস্থায় দুইটি কচ্ছপ উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগীতায় কমলগঞ্জের স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়। এসময় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম ও খোকন থৌনাউজম উপস্থিত ছিলেন।
জানা যায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী, সুন্ধি কচ্ছপ বা চিতি কচ্ছপের ইংরেজি নামIndian flapshell turtle। বৈজ্ঞানিক নাম Lissemzs punctate, যা কচ্ছপের একটি প্রজাতি। এটি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড এবং বাংলাদেশে পাওয়া যায়।
স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজি (চয়ন) ও সহকারী গবেষক চঞ্চল গোয়ালাকে ধন্যবাদ দিতে হয়, কেননা তাদের সহযোগীতায় এই দুটি কচ্ছপ প্রান ফিরে পেয়েছে। তবে যারা কচ্ছপ আটক করে ছিল তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর যে আইন করা হয়েছে সে সম্পর্কে তাদের তেমন ধারনা নাই। যেভাবে প্রচার হচ্ছে আরো একটু বড় আকারে গ্রাম গঞ্জে প্রচার করলে বন্য প্রানী আটকের সম্পর্কে কিছুটা ধারনা পাবে। তবে যারা আটক করেছিল তারা খুব সহজ সরল। বলার সাথেই তারা কচ্ছপ বের করে দিয়েছে। পরবর্তীতে তারা এভাবে বাড়িতে ধরে আনবে না বলে বন বিভাগকে জানিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!