Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দ্রুতগতির দ্বি-চক্রযানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু : চালক আটক উপবন এক্সপ্রেসে আগুন: ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের

কমলগঞ্জে দ্রুতগতির দ্বি-চক্রযানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু : চালক আটক

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

​কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ‘র ঘটনায় অভিযুক্ত ঘাতক চালককে আটক করেছে পুলিশ।

​আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৩১ শে মার্চ বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর নামে এক ব্যক্তি। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

​কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!