Logo

কমলগঞ্জে নানা আয়োজনে মনিপুরী ভাষা দিবস উদযাপিত

রাজু দত্ত / ১০২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় ও মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০:০০ টায় মনিপুরী লিপি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বেলা ১১:৩০ টায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি, বাংলা একাডেমি ফেলো, কবি ও গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে এবং শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম।

আলোচনা সভা শেষে মনিপুরী ভাষার বইয়ের মোড়ক উন্মোচন, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত চলে এই বিশেষ কার্যক্রম।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!