Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জ এক মাসেও আসেনি কমলগঞ্জের ব্যাংক কর্মকর্তার করোনা পরীক্ষার রিপোর্ট !

রিপোটার : / ৭৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের সোনালী ব্যাংকের ক্যাশিয়ার ইমরান হাবিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন ব্যাংকের সবার সাথে গত এপ্রিল মাসের শেষ দিকে। তিনি নমুনা দিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত ১ মে সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে তিনি ও একই শাখার নিরাপত্তাকর্মীর করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকে ইমরান কমলগঞ্জে ভাড়া বাসায় সপরিবারে আইসোলেশনে আছেন।

চার দিন পর দ্বিতীয় দফায় পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। তিনি এর ১০ দিন পর আবারও নমুনা পরীক্ষার জন্য দেন। কিন্তু এখনো সেই নমুনার ফল আসেনি।
দীর্ঘদিন ধরে আইসোলেশনে থেকে ইমরান হাবিবের মনোবল ক্রমে দুর্বল হয়ে পড়ছে। আজ সোমবার এই প্রতিবেদক বলেন, একা থাকতে থাকতে তিনি সাহস ও ভরসা হারিয়ে ফেলছি, মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি।

তাঁর সঙ্গে বা পরে অনেকেই নমুনা দিয়েও কয়েক দিনের মধ্যে ফলাফল পেয়েছেন। অথচ ১ মাসের বেশি সময় ধরে তিনি নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছেন। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করলেও ফলাফল আসছে না বলে আর কোনো সঠিক জবাব তাঁকে দেয়া হচ্ছে না। এ অবস্থায় তিনি চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় সিনিয়র স্টাফ ছমির উদ্দীন বলেন, তাঁরা বুঝতে পারছেন না, এত দিনে কেন ইমরান হাবিবের ফলাফল আসছে না। একই শাখার পিয়ন করোনাজয়ী দুলাল মিয়া বলেন, করোনা শনাক্ত হওয়ার পর প্রথমেই সামাজিকভাবে হেয় হতে হয়। স্থানীয়ভাবে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তিনি সুস্থ হয়ে আবার কাজে ব্যস্ত থাকায় এখন মানসিকভাবে চাঙা আছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ইমরান হাবিবকে আইসোলেশন থেকে বের করে আনা যায়, তা ভেবে দেখা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!