Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

সাংবাদিক ও ভাষা সৈনিক কামাল লোহানী আর নেই

রিপোটার : / ৮৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক ও সাংবাদিক কামাল লোহানী।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় দিকে রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর মাত্র ২দিন আগে তাঁর করোনা শনাক্ত হয়।

মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমদ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কামাল লোহনীর শরীরে করোনা উপসর্গ ছিল। এছাড়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শনিবার সকাল ১০টায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ছেলে সাগর লোহানী বলেন, আব্বুর ফুসফুস ও কিডনির সমস্যা দীর্ঘদিনের। এছাড়া তিনি হৃদরোগ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। গত বৃহস্পতিবার (১৮ জুন) তাঁর করোনা পজেটিভ আসে। ১৭ মে থেকে তিনি হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করা কামাল লোহানী দৈনিক আজাদ, সংবাদ, পূর্বদেশ ও দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চার বছর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সমাজের। তিনি ২০১৫ সালে সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন।

১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে ধারাবিবরণীর দরাজ কণ্ঠটি ছিল কামাল লোহানীর। একই কণ্ঠ বিশ্ববাসী শুনেছিল ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর কলকাতা সফর উপলক্ষে দমদম বিমানবন্দরে প্রচারিত ধারাবিবরণীতেও।

১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কামাল লোহানী স্বাধীন বাংলা বেতারের সংবাদ বিভাগের দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর ঢাকা বেতারের দায়িত্ব নিয়ে বিধ্বস্ত বেতারকে পুনর্গঠন করেন।
দুইবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করা কামাল লোহানী ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, ছায়ানটের সাধারণ সম্পাদক।

সাংবাদিকতা ও সাংস্কৃতি জগতের পুরোধা কামাল লোহানী অসংখ্য বইয়ের লেখকও। তাঁর লেখা বইগুলো মধ্যে রয়েছে- ‘মুক্তিসংগ্রামে স্বাধীন বাংলা বেতার’, ‘রাজনীতি মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার’, ‘মুক্তিযুদ্ধ আমার অহংকার’, ‘এ দেশ আমার গর্ব’, ‘আমরা হারবো না’, ‘সত্যি কথা বলতে কী’, ‘যেন ভুলে না যাই’, ‘আমাদের সংস্কৃতি ও সংগ্রাম’, ‘লড়াইয়ের গান’, ‘সাংস্কৃতিক ঐতিহ্য ও নৃত্যশিল্পের বিস্তার’, ‘দ্রোহে প্রেমে কবিতার মত’ এবং কবিতার বই ‘শব্দের বিদ্রোহ’ইত্যাদি।

চাচাতো বোন সৈয়দা দীপ্তি রানীর সাথে যুগল কামাল লোহানী যুগলবন্দি জীবন শুরু করেন ১৯৬০ সালে। ২০০৭ সালের ২৪ নভেম্বরে তার দীর্ঘ সংগ্রামী জীবনের সুখ-দুঃখের সাথী স্ত্রী দীপ্তি লোহানীর মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়েন কামাল লোহানী। এ দম্পতির এক ছেলে ও দুই মেয়ে সাগর লোহানী, বন্যা লোহানী ও ঊর্মি লোহানী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আজ শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন কামাল লোহানী।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!