Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

রিপোটার : / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম। বিশেষে অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫০৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১০৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই শিফটে এ সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!