Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত

রিপোটার : / ৩২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বেপরোয়া গতির একটি টমটম গাড়ির ধাক্কায় তানিয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ ) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে ব্যাটারিচালিত দ্রæতগতির একটি টমটমের ধাক্কায় কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উত্তর আলেপুর গ্রামের অটোরিক্সা চালক মো. ছালেক মিয়ার মেয়ে তানিয়া আক্তার গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা টমটম আটক করলেও এর চালক পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী কমলগঞ্জ থানার পুলিশকে ঘটনা অবহিত করলে থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে।শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নিহত তানিয়ার বাবা মো. ছালেক মিয়া বলেন, আমি আমার মেয়ে মৃত্যুর শাস্তি চাই। এভাবে কোন মায়ের বুক যেন খালি না হয়।

কমলগঞ্জ থানার এসআই আলাউদ্দিন বলেন, টমটমের চালক পালিয়ে গেছে, টমটমকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!