Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে যারা বিজয়ী

রিপোটার : / ৪৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার২৪ ডেস্কঃ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের ৪ টিতেই বিজয় পেয়েছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের (নৌকা) মধ্যে একটি ইউনিয়নে বিজয় লাভ করেছে নৌকা। বাকি চারটি ইউনিয়নেই পাশ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জুড়ীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিতলেন যারা-
সাগরনাল ইউনিয়ন
জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের এমদাদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৫২২৭।
সাগরনাল ইউনিয়নে‌ মনোনয়ন জমা দিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল নূর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন।
পূর্বজুড়ী
পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র রুয়েল উদ্দিন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হছেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট।
পূর্বজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিলেন নৌকার প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ, ওবায়দুল ইসলাম রুহেল, জাবের উদ্দিন।
পশ্চিমজুড়ি
পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। আনফর আলী ৪৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের শ্রীকান্ত দাশ পেয়েছেন ৩৯৩৮ ভোট।
পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে লড়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন। তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী আনফর আলী ঘোড়া প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।
জায়ফরনগর ইউনিয়ন
জুড়ীর জায়ফরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা আবারও বিজয় লাভ করেছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।
জায়ফরনগরে মাসুম রেজার সাথে প্রতিদ্বন্দিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশএর প্রার্থী সুহেল আহমেদ ও অপর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।।
গোয়ালবাড়ী
জুড়ীর গোয়ালবাড়ীতেও স্বতন্ত্র প্রার্থীর জয়। ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ুম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম, মোস্তাক খান, মো. সবুজ মিয়া, ওয়াছির উদ্দিন আহমেদ, সুহেল আহমেদ।
একনজরে জুড়ীর ইউনিয়ন পরিষদ নির্বাচন

জুড়ীতে দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!