Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

রিপোটার : / ৮৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

কমলকন্ঠ প্রতিবেদক ।। কমলগঞ্জ পৌর এলাকায় ৩ জন কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তারা এই কার্যক্রম করেন। ধান কাটা কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের খুশালপুর এলাকায় কৃষক আজাদ মিয়া, ফারুক মিয়া ও শহীদ মিয়ার এক একর জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা। যুবলীগের এমন সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক আজাদ মিয়া গংরা ।
যুবলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক আজাদ মিয়া, ফারুক মিয়া ও শহীদ মিয়া বলেন, ‘ধান কাটার উপযুক্ত সময় হলেও লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়ি। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়াতে ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় ছিলাম। যেখানে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভূগছিলেন তারা, সেখানে দেড় ঘণ্টার মধ্যে যুবলীগের নেতাকর্মীরা জমির সব ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘লকডাউনের ২য় ধাপে শ্রমিক ও অর্থ সংকটের কারণে এক একর জমির পাকা ধান কাটতে পারছিলেন না পৌর এলাকার খুশালপুর গ্রামের কৃষক আজাদ মিয়াসহ তিন কৃষক। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম ছিল। আমার খবর পেয়ে শুক্রবার সকাল ১০টায় যুবলীগের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা সেখানে যাই। আমরা ওই তিন কৃষকের প্রায় এক একর জমির ধান কেটে দেই। ধান কাটা কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আব্দুল মালিক বাবুল, সায়েখ আহমেদ, সদস্য নিয়াজ মুর্শেদ রাজু, আলাল মিয়া, জহিরুল ইসলাম নান্নু, সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক যুবলীগ নেতা কর্মীরা। তাছাড়া ধান কাটা শেষ হলে আমরা সবাই মাথায় করে ধান নিয়ে ঐ তিন কৃষকের বাড়িতে পৌঁছে দেই।’
তিনি আরো বলেন, ‘করোনার এই দ‚র্যোগকালীন সময় মাননীয় প্রধানমন্ত্র শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশেই আমরা উপজেলা যুবলীগ এ ধান কাটার কর্মস‚চির উদ্বোধন করি। ধান কাটার কার্যক্রম যুবলীগের অব্যাহত থাকবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!