Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

স্কুলের অব্যবহৃত জমিতে সবজি চাষের জন্য বীজ বিতরণ

রিপোটার : / ৭৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে করোনাকালীন সময়ে ৫০টি স্কুলের অব্যবহৃত জমিতে সবজি চাষের জন্য বীজ বিতরণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুুনুর রশীদ এর সভাপেিতত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াদুদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কমলগঞ্জের মশলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।

প্রত্যেক স্কুলকে লাউ, লাল শাক, পালং শাক, মূলা, করলা, শিম ও ডাঁটার প্রায় এক কেজি ওজনের বীজ প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী বলেন, ‘প্রত্যেক স্কুলে খালি জায়গা থাকে। করোনাকালে কিছু মডেল অনুসরণ করে সবজি বাগান করতে এই বীজ দেওয়া হয়েছে। এই শাকসবজি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। ২৫টি প্রাথমিক ও ২৫টি মাধ্যমিক স্কুল মিলে মোট ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে সবজি চাষের জন্য বীজ বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!