Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ ২জন গ্রেপ্তার

রিপোটার : / ৮৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮৮৭ পিস ইয়াবা ও ১৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের বাসিন্দা শুকচান মুন্ডার ছেলে রবিন মুন্ডা (১৯) ও একই বাগানের বাসিন্দা অনিল মুন্ডার ছেলে সাজন মুন্ডা (২২)। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে শনিবার সকাল ৯টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল কমলগঞ্জ উপজেলার গুলের হাওর এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার ৮৮৭ পিস ইয়াবাসহ রবিন মুন্ডাকে গ্রেপ্তার করা হয়। দুপুর ১২টার দিকে র‌্যাবের দলটি একই উপজেলার বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদসহ সাজন মুন্ডাকে গ্রেপ্তার করে। পৃথক অভিযানে নেতৃত্ব দেন মেজর আহমেদ নোমান জাকি। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

র‌্যাব- ৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বলেন, ‘দুজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!