Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুতে শোক প্রকাশ

রিপোটার : / ৮১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।


মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস.) শ্রীমঙ্গল কলেজ শাখার দক্ষ কর্মী শ্রী স্বাক্ষর দেব এর অকাল মৃত্যুতে তার শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টি.এস.এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দীপু কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ। তারা শ্রী স্বাক্ষর দেব এর অকালমৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, গতকাল শনিবার বিকালে কেউ একজনের ফোন পেয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোজ হয়ে যায় শ্রী স্বাক্ষর দেব (১৭)। রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাই ছড়া চা বাগানের ২নং সেকশনে স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শ্রীমঙ্গল সরকারী কলেজের ইন্টার দ্বিতীয় বষের্র ছাত্র শ্রী স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কল্যাণ দেব এর পুত্র । শনিবার রাত্রে বাড়ী না ফিরার কারনে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডাইরী করেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃতদেহের পাশে ফান্টার বোতল ও ঘুমের ঔষধ পাওয়া গেছে । ময়না তদন্তের পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি কেউ তাকে হত্যা করেছে।
এদিকে তরুণ সনাতনী সংঘ টি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করছেন। তারা অবিলম্বে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!