Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুরকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে

রিপোটার : / ৭৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে পাওয়া করোনা রিপোর্টে তাঁর করোনা পজেটিভ ধরা পরেছে। এখবর
পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে এয়ার এম্বুল্যান্সে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ওই হাসপাতালের ৪১১ নং কেবিনে রাখা হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তৌউহীদ আহমদ বৃহস্পতিবার সকালে জানান, ল্যাব থেকে ফোনে আমাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছি যে, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান করোনা পজিটিভ।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্দেশে সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগীতা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে করোনা ভাইরাসে আক্রান্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পুরস্কারে ভূষিত, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুল্যান্সে করে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!