Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া টমটম বাহুবল থেকে উদ্ধার ।। আটক-২

রিপোটার : / ৮৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের শ্রেীমঙ্গল থেকে চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশাসহ (টমটম) দুইজনকে বাহুবল থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার (৩জুলাই) গভীর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখানের বেলতলী এলাকা থেকে মোঃ হেলাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চুরি হয়। পরে মোঃ হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার (৯ জুলাই) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ ও হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের সম্বনয়ে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অভিযান চালিয়ে টমটম গাড়িটিসহ দুইজনকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানাসুত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার এস আই মুখলেছুর রহমান লসকরের নেতৃত্বে ও বাহুবল মডেল থানার এ এস আই মোস্তফা মাজেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাহুবল উপজেলার লোহাখলা গ্রামের ছুরুত আলীর বাড়িতে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘটনার সাথে জড়িত শামীম আহমেদ (২৫) কে আটক করে। এবং ওই দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাহুবলের মিরপুর এলাকার শাকিল মিয়া নামে আরেকজনকে আটক করে পুলিশ। আটককৃত শামীম আহমেদ ও মিরপুরের শাকিল মিয়াকে শ্রীমঙ্গল থানায় আনা হয়।

শ্রীমঙ্গল থানার এসআই মুখলেছুর রহমান লসকর জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের তত্ত্বাবধানে বাহুবল থানা পুলিশের সহযোগীতায় আমরা অটোরিকশা উদ্ধার করতে পেরেছি। এবং চুরির ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরনের কর্মকান্ডের সাথে জড়িতের খুজেঁ বের করতে আমাদের অভিযান অব্যবহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!