Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গল শীতবস্ত্র পেলেন ৫ হাজার শীতার্ত পরিবার

রিপোটার : / ৩৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। শ্রীমঙ্গলে শীত আগমনের শুরুতেই দরিদ্র হতদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য সরকারি ভাবে ৫ হাজার শীতরস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে। শীতবস্ত্র গুলো উপজেলার ৯টি ইউনিয়নের শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।

শনিবার সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়।

শীতবস্ত্র বিতরণ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

প্রধান অতিথি তাঁর বক্তিতায় বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে। শীত পড়া শুরু হওয়ায় সরকার সারা দেশে দরিদ্র ও হতদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা শুরু করেছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প অফিসার মো. আসাদুজ্জামান, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!