Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

আগামী ৪ থেকে ১৭ অক্টোবর শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

রিপোটার : / ৭০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২০ আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই সময়ে করোনা ভাইরাস কোভিড-১৯ এর জন্য স্বাস্থ্য বিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ৫ বছরের নীচে শিশুদের খাওয়ানো হবে।
এ লক্ষ্যে ১ অক্টোবর বৃহস্পতিবার দূপুরে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরের সঞ্চলনায়, ভিটামিন এক্যাপসুলের প্রয়োজনীয়তা নিয়ে প্রামাণ্যচিত্রভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ ইকবাল হাসান।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য এ বছর ২ সপ্তাহ ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে।
আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ১১ মাসের ২৫ হাজার ৮‘শ ২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ১৪ হাজার ৬ শত ৬৬ জন শিশু সহ মোট ২ লক্ষ ৪০ হাজার ৪শ ৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, এনটিভির স্টাফ করেরসপনডেন্ট এস এম উমেদ আলী, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, ডিভিসি প্রতিনিধি পান্না দত্ত সহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হবে। সুপারভাইজার থাকবে ২৪৪ জন, সেচ্ছাসেবক থাকবে ৩৩৯০ জন, স্বাস্থ্য সহকারী ২৪৫ জন, পরিবার কল্যাণ সহকারী ২৪২ জন ও টিকাদান কর্মী (পৗরসভা) ৯ জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!