Logo

রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের

Reporter Name / ৭২৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় শাহ শাকিল আহমদ (২২) নামে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরোহী জাকির ও রায়হান নামে অপর দুজন আহত হয়েছে। সোমবার মৌলভীবাজার- কুলাউড়া সড়কের কটমহাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শাহ শাকিল আহমদ প্রস্তাবিত রাজনগর উপজেলা ছাত্রলীগের সম্পাদকীয় পদবীধারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার আশ্রাকাপন গ্রামের আব্দুল খালিকের ছেলে ছাত্রলীগ নেতা শাহ শাকিল আহমদ (২২) মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কদমহাটা বাজারে স্পিড ব্রেকারে চলন্ত অবস্হায় একটি ট্রাকের পিছনে ধাক্কা খান। এতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয় এবং অপর দুজন আহত হয়। এদিকে শাকিল এর মৃত্যুতে রাজনগর উপজেলা ছাত্রলীগ ও রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগ পৃথক শোক বার্তা দিয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!