Logo

জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কমলকন্ঠ ডেস্ক ।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলার শ্রীমঙ্গল শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এর আগে বিকেল ৫টায় শহরের রিজিক রেষ্টুরেন্টের মিটিং হলে জাতীয় সাংবাদিক সংস্থার আসন্ন কেন্দ্রীয় সন্মেলনকে সফল করার সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং বিভিন্ন মন্ডপ কমিটির সাথে মত বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রুম্মন, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, সহসভাপতি মো. আনিসুল ইসলাম আশরাফি, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার রানা, ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী দেব এবং জনকল্যাণ বিষয়ক সম্পাদক মো. দুরুদ আহমেদ।

এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!