Logo

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

Reporter Name / ৮২৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২০

কুলাউড়া প্রতিবেদক ।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) হাজিপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের তাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায় , শুক্রবার ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা মকবুল হোসেন লন দুপুর ১২টায় নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!