Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর নৌকা পূজা, ভক্তদের ঢল; কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ

কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু

কমলকন্ঠ ডেস্ক / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক সন্তান যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। রবিবার শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।

তবে অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়। গত সোমবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!