Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন

রাজু দত্ত / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘ইয়ুথ অফ চার্চ অফ গডথ (ওয়াইসিজি)-এর ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। গত ৬ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করা হয়।

“আসুন অধ্যবসায়ের সাথে দৌড়াই”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে ছিল বিশেষ প্রার্থনা সভা, বাইবেল পাঠ, ধর্মীয় সংগীত এবং আলোচনা সভা। এতে বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

উৎসবের দ্বিতীয় দিনে যুবসমাজের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে বিশেষ সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কা কেনহুন ডুকথ সংগীত দলের সুমধুর পরিবেশনা, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সমাপনী দিনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে সংগঠনের ৫০ বছরের গৌরবময় পথচলা নিয়ে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চার্চ ও সমাজ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ডোনাল্ড আমস্ট্রং, মিসেস কেরোলিন আমস্ট্রং, রেভারেন্ড সামুয়েল ডিখার, রেভারেন্ড মেশাক সুজা, রেভারেন্ড নিকোডিমস থ্যানকিউ, রেভারেন্ড প্রিচার্ড ওয়ারজ্রী, জিডিশন প্রধান সুছিয়াং, রেভারেন্ড পাইরিন সুটিং এবং রেভারেন্ড এভরিসন পতাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন রেভারেন্ড রমিউস খংকাই, রেভারেন্ড ডেলিংসন ডিখার, লুমডনবক মিশনের পরিচালক মিসেস লাভলী সুছিয়াং, মাগুরছড়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুছিয়াং, ওয়াইসিজি’র সভাপতি ইভেনজেলিস্ট রিলাং সুটিং ও সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। ৫০ বছরের এই দীর্ঘ পথচলা আগামী দিনে যুব সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সেবামুখী করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!