Logo

কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা

রাজু দত্ত / ৮৪ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের একটি উপজেলা থেকেই দুজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।

মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এবং সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুজনই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। মুজিব খুশালপুর গ্রামের, আর আরিফুল হকের মূল বাড়ি মুন্সীবাজার ইউনিয়নে হলেও বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সিলেটে বসবাস করেন।

দুই প্রার্থীরই জয় বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক মহলের ধারণা, তারা মন্ত্রীসভায়ও স্থান পেতে পারেন।

নির্বাচন কমিশনের ফলাফলে দেখা যায়, মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৫০ হাজার ২০৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মহসিন মিয়া, যিনি ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়েছেন।

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা জামায়াতের প্রার্থী হিসেবে ৬৫ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন।

কমলগঞ্জের জন্য এটি একটি ঐতিহাসিক দিন, যেখানে একই উপজেলার দুজন প্রার্থী পৃথক সংসদীয় আসন থেকে জয়ী হয়েছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!