Logo

নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদী তার নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক বাধা, হামলা, হুমকি ও গালিগালাজের অভিযোগ তুলেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব অভিযোগ করেন।

শেখ নূরে আলম হামিদী অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারণাকালে তার কর্মীদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে। তিন দিন আগে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডে তার গাড়িবহরে হামলার চেষ্টা করা হয়। এছাড়া কমলগঞ্জের ইসলামপুর ও শ্রীমঙ্গলের মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় তার নির্বাচনি অফিস বন্ধ করে দেওয়া হয় এবং প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!